প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পাকিস্তানের হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ককে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গিতে আরও এগিয়ে নিতে তাঁরা আগ্রহী। সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সফরকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বৈঠকে হাইকমিশনার নোলেজ করিডোর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। এ ছাড়া বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক পাকিস্তান সফর এবং দেশটির শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা নিয়েও আলোচনা হয়।

দুই দেশের পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ সময় পাকিস্তান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ, পলিটিক্যাল কাউন্সিলর কামরান দাংগাল এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

১২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হিমশিম খাচ্ছে: গোলাম পরওয়ার

১ দিন আগে
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন

মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: ড. আসাদুজ্জামান রিপন

১ দিন আগে
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

১ দিন আগে
ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে নূরুস সাবিহা

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে নূরুস সাবিহা

২ দিন আগে
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে: রিজভী

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে: রিজভী

২ দিন আগে