ডেঙ্গুতে ডিবি পুলিশ সদস্য পারভেজ রানার মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. পারভেজ রানা (৩৫) নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।