ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সিটি করপোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা প্রণয়ন করছে সরকার। দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত বিধিমালা প্রণয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।