প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৭৯ ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভাঙা হয়েছে: রিজভী সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ মানবপাচার ও অভিবাসী চোরাচালান পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত: সিনিয়র স্বরাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, তদন্তে বেরিয়ে এলো যা দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্তকরণ চলছে: প্রতিমন্ত্রী টুকু নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের বকেয়া, পাবেন ১ জুলাই থেকেই ফুটেজে অপ্রতিমের সঙ্গে এক যুবককে দেখা গেছে: পুলিশ পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগ, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ

বিজ্ঞাপন
বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু, বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসির উদ্যোগ
বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করা ও জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চালু হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’। শনিবার সকালে সোয়ারীঘাট লঞ্চঘাটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, অবৈধ দখল ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গার অস্তিত্ব আজ হুমকির মুখে। নদীটি রক্ষায় তীরবর্তী বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে নৌ-চলাচলের উপযোগী করতে সরকার গুরুত্ব দিচ্ছে। নদীগুলো পুনরুজ্জীবিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ডিএসসিসি প্রশাসক জানান, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে টানা তিন মাসের বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান চলবে। দায়িত্বে অবহেলা এবং এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্জ্যকে সম্পদে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বর্জ্য রিসাইক্লিংয়ের মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এর প্রাথমিক ধাপে পৌঁছানোর আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

কর্মসূচির উদ্বোধনে বুড়িগঙ্গার তীরে পড়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত ভাসমান বাজারে জমা দিলে বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য উপহার দেওয়া হয়। একটি লঞ্চ সাজিয়ে অস্থায়ীভাবে এই ভাসমান বাজার তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজধানী থেকে আরও
জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব
হৃদয়ে ঢাকা ৪১৬

জমকালো আয়োজনে শেষ হলো ঢাকা নাট্যোৎসব

৪ দিন আগে
নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি

৫ দিন আগে
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

৬ দিন আগে
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৬ দিন আগে
ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন

১ সপ্তাহ আগে
রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

রাজধানীর ভাড়া বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

১ সপ্তাহ আগে