শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ করছে না। বিচার ও শিক্ষাঙ্গনে দলীয়করণ, দুর্নীতি এবং উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, আগের সরকারের পথ অনুসরণ করলে বর্তমান সরকারকেও রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।
তিনি বলেন, ২০২৪ সালের পরিবর্তনের পর মানুষের প্রত্যাশা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণ নিরাপত্তা, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ চায়।
রুকনদের নৈতিকতা, উত্তম আচরণ ও ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, মানুষের সম্মান অর্জনের মাধ্যমে আদর্শ তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী স্থানীয় নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।




