প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু ● লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী ● ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী ● এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী ● পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ ● মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ ● বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে সমন্বিত সার্কুলার ● এআই খাতের ঋণ নিয়ে উদ্বেগ, সপ্তাহজুড়ে নাসডাকের বড় পতন ● অবশেষে শাহজালালে লাগেজের গতিবিধি লাইভ দেখার ব্যবস্থা ● ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ●

মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ

বিজ্ঞাপন
মঠবাড়িয়ায় মাদ্রাসায় শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোমিনিয়া দাখিল মাদ্রাসায় জালিয়াতির মাধ্যমে সহকারী মৌলভী শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হলেও এক বছরেও তদন্ত শেষ হয়নি বলে অভিযোগ করেছেন অভিযোগকারী ফিরোজ আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৭ নভেম্বর মাদ্রাসাটিতে সহকারী মৌলভী শিক্ষক নিয়োগের সময় দুই পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী মাসউদুর রহমানকে নম্বরপত্র পরিবর্তন করে প্রথম দেখানো হয়। এরপর তাঁকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তৎকালীন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

অভিযোগে আরও বলা হয়, মাদ্রাসার সুপার আপত্তি জানালেও তাঁকে ভয়ভীতি দেখিয়ে নিয়োগপত্রে স্বাক্ষর করানো হয়। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের এনটিআরসিএ সনদ নিয়েও জালিয়াতির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অভিযোগকারী ফিরোজ আহমেদ বিষয়টি জেলা প্রশাসককে জানালে তিনি মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বললেও দীর্ঘ এক বছরেও তদন্ত শেষ হয়নি বলে অভিযোগ রয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন সহকারী মৌলভী শিক্ষক মাসউদুর রহমান। মাদ্রাসার সুপার মাওলানা ওহিদুজ্জামান শাজাহান বলেন, তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ভয়ভীতি দেখিয়ে ও প্রভাব খাটিয়ে নিয়োগপত্রে তাঁর স্বাক্ষর নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগপত্র এখনো তাঁর হাতে পৌঁছায়নি। কাগজপত্র পেলে এক সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

পাবনা জেলা স্বীকৃতির ১৯৮ বছর পূর্তি, প্রেসক্লাবে কেক কাটা ও মিষ্টিমুখ

১০ ঘণ্টা আগে
পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

পাহাড়ের সমস্যাগুলো রাতারাতি সমাধান সম্ভব নয়: মীর হেলাল

১২ ঘণ্টা আগে
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

১৪ ঘণ্টা আগে
যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী

১৫ ঘণ্টা আগে