প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে পাঠ্যক্রম, শিক্ষক, তদারকি, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ আয়োজনে জাতীয় সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার শিরোনাম ছিল ‘মাঠপর্যায় থেকে সংস্কার: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার অগ্রযাত্রা’।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার প্রতিটি ক্ষেত্র পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ক্ষেত্রে উন্নয়ন করে অন্য ক্ষেত্রগুলো উপেক্ষা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। তাই মাঠপর্যায়ের বাস্তবতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে সমন্বিত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি জানান, ২০২৮ সালে নতুন পাঠ্যক্রম চালুর লক্ষ্যে শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। বাংলা, গণিত ও ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, খেলনাভিত্তিক শিক্ষা, ডিজিটাল শিক্ষাসামগ্রী এবং ব্যবহারিক শিখনে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষকদের নিয়োগ, প্রশিক্ষণ, পদায়ন ও পেশাগত উন্নয়নকে সমন্বিত করে শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

ববি হাজ্জাজ আরও বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আসবাবপত্র, শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা শিশুদের উপযোগী করতে হবে। নদীভাঙনপ্রবণ ও পাহাড়ি অঞ্চলসহ বিভিন্ন এলাকার ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিরাপদ ও শিশুবান্ধব শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিশুর শিক্ষার সুযোগ, নৈতিক মূল্যবোধের বিকাশ ও ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনেও সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. মোক্তার আলী, রেজা কিবরিয়া ও বীথিকা বিনতে হোসাইন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। সংলাপে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

৮ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ ঘণ্টা আগে
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

১২ ঘণ্টা আগে
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

১২ ঘণ্টা আগে