প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত ● সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবায় ভাসমান হাসপাতাল, বৃত্তাকার নৌপথে ওয়াটারবাস চালুর উদ্যোগ ● প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের ● প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী ● মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিতদের শাড়ি বিতরণ, সনাতন ধর্মাবলম্বীদের পাশে সরকার: খাদ্যমন্ত্রী ● প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর ● প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ ● প্রেস ক্লাবের সামনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ ● নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ● দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০ ●

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজ্ঞাপন
প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ ও মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও নিরাপদে পালন নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় প্রবারণা পূর্ণিমা এবং সন্ধ্যায় ফানুস ওড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য তিন জেলাসহ দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বৌদ্ধ বিহারগুলোর তালিকা পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

​চলমান দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বডি ওর্ন ক্যামেরা, সিসিটিভি এবং অ্যাপভিত্তিক প্রযুক্তির মাধ্যমে পুলিশের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ব্যক্তিগত বিরোধকে ধর্মীয় হামলা বলে চালিয়ে সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে জানিয়ে তিনি সতর্ক করেন, কোনো বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

​মতবিনিময় সভায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ আসিন জিন রক্ষিত মহাথের, উত্তরা মহাবিহারের অধ্যক্ষ মুদিতাপাল ভিক্ষু এবং ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ স্বরূপানন্দ ভিক্ষুসহ বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

উন্নয়ন প্রকল্পে ৬ বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারার সিদ্ধান্ত

৮ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

প্রবাসীদের সুবিধায় শাহজালাল বিমানবন্দরে ১৫০ ট্রলি হস্তান্তর করলেন মন্ত্রী

৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে: ববি হাজ্জাজ

১২ ঘণ্টা আগে
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

১২ ঘণ্টা আগে
দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়াল ১২০০

১২ ঘণ্টা আগে
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আতাউর রহমান খান

১২ ঘণ্টা আগে