শুরু সরকারি ৫ ভাতা ও উপবৃত্তির অনলাইন আবেদন, আবেদন করবেন যেভাবে
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে। শনিবার (১ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।