দেশ গড়ার এখনই সময়, অযথা অস্থিরতা বরদাশত করা হবে না: তথ্যমন্ত্রী
রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশ গড়ার এই সময়ে অযথা অস্থিরতা বা সংকট সৃষ্টির কোনো সুযোগ নেই। সরকার সব ধরনের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলেও কেউ ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে জাতীয় স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।