রাজনীতি জামায়াতের রাষ্ট্রপতি প্রার্থিতা • সম্ভাবনা নেই তবুও কেন এই সিদ্ধান্ত? বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। ২ মাস আগে 741 বার পড়া
জাতীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী যাবেন। ২ মাস আগে 608 বার পড়া
জাতীয় দক্ষিণ সুদান ও আবেই শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২ মাস আগে 756 বার পড়া
খেলাধুলা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার। খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তরুণ প্রজন্ম মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে পারে। ২ মাস আগে 1,060 বার পড়া
অন্যান্য ‘এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন’ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এনসিপি যখন জামায়াতের সঙ্গে মিশে গিয়েছে, ডা. তাসনিম জারাসহ গণতন্ত্র ও প্রগতিশীল চেতনার অনেক নেতা-নেত্রীরা এনসিপি ছেড়ে বেরিয়ে এসেছে। দেশে এই সময়ে এসে মূলত এনসিপি বলতে কিছু নেই, যা আছে তা জামায়াতের শিশু সংগঠন। শনিবার (০৮ আগস্ট) সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ২ মাস আগে 1,054 বার পড়া
জাতীয় ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি’কে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্পৃক্ততা প্রয়োজন। ২ মাস আগে 699 বার পড়া
কৃষি মিঠা পানির মাছের অভয়াশ্রম গড়ে তুলছে সরকার: কৃষি ও মৎস্যমন্ত্রী কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশীয় মিঠা পানির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হাওর, বিল, নদী ও জলাশয়ে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব অভয়াশ্রমে বড় গর্ত ও খাঁড়ি তৈরি করে মা মাছের জন্য সংরক্ষিত রাখা হবে এবং পাহারাদার নিয়োগের মাধ্যমে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হবে। ২ মাস আগে 978 বার পড়া
জাতীয় গবেষণা বাড়লেই নিরাপদ খাদ্য নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই। মানুষ এখন তাদের খাদ্য গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। তাই আমরা যে পশুজাত খাদ্য গ্রহণ করি, তা রোগমুক্ত, সুস্থ ও ভোজ্য কিনা—এটি নিশ্চিত করতে গবেষণা অপরিহার্য। ২ মাস আগে 646 বার পড়া
জাতীয় ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কীভাবে হাসিনার অনুষ্ঠান সম্ভব? প্রশ্ন রিজভীর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেছেন, ভারত সরকারের অনুমতি ছাড়া শেখ হাসিনা দিল্লিতে একটি আন্তর্জাতিক সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন কীভাবে? তিনি বলেন, ভারত দাবি করছে ওই সংগঠনটি স্বতন্ত্র, তাই এ বিষয়ে তাদের কিছু করার নেই। কিন্তু সরকারের অনুমতি ছাড়া দিল্লিতে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কি স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারে—এ প্রশ্নেরও উত্তর দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন। ২ মাস আগে 732 বার পড়া
জাতীয় জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কার ও বিচার দাবি শহীদ পরিবারের জুলাই শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দেশের মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি মেধাবী তরুণদের যোগ্যতা কাজে লাগানোর পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন তারা। ২ মাস আগে 717 বার পড়া
জাতীয় জুলাই শহীদ ও আহত পরিবারের ১০ সদস্য পেলেন চাকরি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নিয়োগপত্র হস্তান্তর করেন। ২ মাস আগে 821 বার পড়া
জাতীয় সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। ২ মাস আগে 663 বার পড়া
রাজনীতি উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থেকে সমাজে শান্তি বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান তাঁর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়ানো থেকে বিরত থাকতে হবে। শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে ‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক জাতীয় ওলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ২ মাস আগে 784 বার পড়া
জাতীয় আওয়ামী লীগের ভাগ্য আদালতেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার চলমান রয়েছে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎও আদালতেই নির্ধারিত হবে। সংবিধানে এ বিষয়ে সবকিছু পরিষ্কার রয়েছে। ২ মাস আগে 548 বার পড়া
জাতীয় প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে তরুণদের নেতৃত্বেই: ডাক, টেলিযোগাযোগ ও আইটি মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। ২ মাস আগে 614 বার পড়া
শিল্প বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের: খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। চলতি শীত মৌসুমেই প্রস্তাবিত শিল্পপার্কের উন্নয়নকাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। ২ মাস আগে 875 বার পড়া
অন্যান্য ভারতের শাসকদের ‘গর্দভ’ বললেন আসিফ নজরুল প্রতিবেশী দেশের মানুষের মন বোঝার ক্ষেত্রে ভারতের শাসকরা ‘গর্দভ বা ইতর শ্রেণির’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ২ মাস আগে 1,008 বার পড়া
সারাদেশ কালুরঘাট বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্য: তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কালুরঘাট বেতার কেন্দ্র বাংলাদেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। মুক্তিযুদ্ধের সময় এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২ মাস আগে 741 বার পড়া
ক্রিকেট শেখ হাসিনার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাকিব আল হাসানের আর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ফেরার কোনো সুযোগ নেই। ২ মাস আগে 1,175 বার পড়া
বিশেষ সিলেট বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা সনদের ভিত্তিতে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে। ২ মাস আগে 1,202 বার পড়া