নিরাপদ খাদ্য নিশ্চিতে কীটনাশক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার: কৃষিমন্ত্রী
জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে কীটনাশক আমদানি, বাজারজাতকরণ ও ব্যবহারে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (২৫ অক্টোবর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) মিলনায়তনে ‘বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।