প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা

বিজ্ঞাপন
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে ১৯টি বানান ও ভাষাগত অসংগতি নিয়ে আলোচনা
সদ্য পদত্যাগ করা বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রকাশের পর সেটিতে একাধিক বানান ও ভাষাগত অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ভাষাবিশেষজ্ঞ ও নেটিজেনদের পর্যবেক্ষণ অনুযায়ী, এক পাতার ওই পদত্যাগপত্রে অন্তত ১৯টি বানান, ব্যাকরণ ও উপস্থাপনাগত অসংগতি রয়েছে বলে দাবি করা হচ্ছে।

সমালোচনায় বলা হচ্ছে, স্পিকারের উদ্দেশে লেখা চিঠিতে ‘স্পিকার’ শব্দটি ‘স্পীকার’ লেখা হয়েছে, যা প্রচলিত বাংলা বানানরীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে ‘রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ’ বাক্যাংশে ‘পদ’ শব্দের পুনরাবৃত্তিকে ভাষাগত বাহুল্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এ ছাড়া সম্বোধনে ‘শ্রদ্ধাজনেষু’ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, প্রচলিত ও অভিধানসম্মত রূপ হলো ‘শ্রদ্ধাভাজনেষু’।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তারিখ লেখার ক্ষেত্রেও ‘২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল’ ব্যবহারে বাহুল্য রয়েছে বলে মত দেওয়া হয়েছে। কারণ ‘খ্রি.’ (খ্রিষ্টাব্দ) এবং ‘সন’ একই অর্থ বহন করে। ভাষাবিদদের মতে, এ ক্ষেত্রে ‘২০২৩ খ্রিষ্টাব্দের ২৪ এপ্রিল’ অথবা ‘২০২৩ সনের ২৪ এপ্রিল’—যেকোনো একটি রূপ ব্যবহারই যথাযথ।

পত্রে ‘কোন’ ও ‘কোনো’ শব্দের ব্যবহার, ‘পরিক্ষা’ ও ‘ইদানিং’ বানান, ‘ডায়াবেটিস’ শব্দের রূপ, ‘হৃদরোগ’ ও ‘হৃদযন্ত্র’ শব্দের গঠন, ‘রোগ সমূহের’ লেখার ধরন, ‘অসমার্থ্যতা’ শব্দের প্রয়োগ এবং বিরামচিহ্ন ও বন্ধনীর ব্যবহার নিয়েও বিভিন্ন পর্যবেক্ষণ সামনে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া বন্ধনীর আগে-পরে ফাঁক না রাখা, পূর্ণ বাক্য না হওয়া সত্ত্বেও দাঁড়ি ব্যবহারসহ কয়েকটি উপস্থাপনাগত অসংগতির কথাও আলোচনায় উঠে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তবে পদত্যাগপত্রে উত্থাপিত এসব ভাষাগত ও বানানসংক্রান্ত পর্যবেক্ষণ বিষয়ে রাষ্ট্রপতির দপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে এসব দাবির বিষয়ে বাংলা একাডেমি বা অন্য কোনো ভাষা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক মূল্যায়নও প্রকাশিত হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে