বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন স্মার্টফোনের দাম ২ থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ, ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান এবং সরকারি চাকরিজীবীদের অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর কথা তুলে ধরেন।
শিক্ষা খাতে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি বৃত্তি এবং এসএসসিতে শীর্ষ মেধাবীদের বিনা মূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের বিনা মূল্যে সুষম খাবার এবং সেরা ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কারের উদ্যোগের কথাও উল্লেখ করেন।
এ ছাড়া গত ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানান মাহদী আমিন। সম্পূর্ণ বিনা মূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা ও মানবিক সহায়তার বিষয়েও তিনি বক্তব্য দেন।



