পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রতীক
বাংলাদেশের নতুন নকশার ই-পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) বাক্যটি। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে স্থান পাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান’-এর প্রতীকী চিত্র।