বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বহুল প্রতীক্ষিত কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) স্বাক্ষর হয়েছে। এ চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে কোরিয়ার ৮৭ শতাংশ পণ্য বাংলাদেশেও একই ধরনের শুল্ক সুবিধার আওতায় আসবে।