জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ থাকা সত্ত্বেও ১০টি মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থ ব্যয় করতে পারেনি। ফলে এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ।